Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিসমূহের সাথে বিএসইসির বৈঠক
    পুঁজিবাজার

    রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিসমূহের সাথে বিএসইসির বৈঠক

    ডিসেম্বর ৮, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    BSEC-Meeting
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    খসড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ এবং পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিসমূহের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বিকাল ৩ টায় নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন।

    বৈঠকটির সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, নতুন রুলসের মাধ্যমে আইপিও রেগুলেশন আধুনিকীকরণ করা হয়েছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলো ন্যায্য প্রাইসিং ও সঠিক ভ্যালুয়েশন নিশ্চিত করতে পারবে। একইসঙ্গে রাষ্ট্র মালিকানাধীন এবং বহুজাতিক লাভজনক কোম্পানিগুলোকে সরকারের নির্দেশনার আলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

    বৈঠকে বিএসইসির কমিশনাররা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান কর্মকর্তা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, সিনোভিয়া ফার্মা, নেভিয়ান লাইফ সায়েন্স, কর্ণফুলী গ্যাস, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা খসড়া রুলস, সরাসরি তালিকাভুক্তি প্রক্রিয়া এবং অন্যান্য আইনি ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

    বিএসইসি’র চেয়ারম্যান বৈঠকে আশ্বাস দেন যে, নতুন রুলস কার্যকর হওয়ার পর কোম্পানিগুলো নিরাপদ ও স্বচ্ছভাবে শেয়ারবাজারে আসতে পারবে। তিনি বলেন, এটি দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

    পুঁজিবাজার বিএসইসির বৈঠক

    সম্পর্কিত খবর

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    ন্যাশনাল টিউবসের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    এডিএন টেলিকমের পর্ষদ সভা ১২ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

    নভেম্বর ৬, ২০২৬

    দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি…

    ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    নভেম্বর ৬, ২০২৬

    আগামী ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা…

    টিভিতে আজকের খেলার সূচি

    নভেম্বর ৬, ২০২৬

    ক্রিকেট ও ফুটবলে আজ টিভিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের শুরুতে মাঠে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.