দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড কোম্পানি সচিব নিয়োগ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির সচিব হিসেবে জনাব আমিনুর বক্সকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ১৫ নভেম্বর থেকে কোম্পানিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
