৮ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৫৩ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ০৭ পয়সা বা ৮ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: নিউলাইন ক্লোথিং লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড
