দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে,বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলস ’র ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৫ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
