০৭ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২০৯ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ০৯ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: প্রাইম ফাইন্যান্স, গ্লোবাল হেভি, আনোয়ার গ্যালভানাইজিং, ইনটেক লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।
