দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর) লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৪ দশমিক ৫৭ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা, যা ছিল মোট লেনদেনের ৩ দশমিক ৬৩ শতাংশ।
তৃতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল মোট লেনদেনের ২ দশমিক ৮৭ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন লিমিটেডের গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র ৯ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ৮ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, ফাইন ফুডস লিমিটেডের ৭ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা, মন্নু ফেব্রিক্স লিমিটেডের ৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে।
