দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
দেখা যায়, গত ১৬ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিলো ০৯ টাকা। আর ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে ১৬ টাকা ৭০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
