০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮১ লক্ষ ২ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৬৯ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৭৩ দশমিক ১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৭ দশমিক ৮১ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ১১৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৮ দশমিক ০২ পয়েন্ট ও ১২১৭৬ দশমিক ০২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫ টির এবং কমেছে ১০৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫ টি কোম্পানির শেয়ারের।
