দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে বৃহস্পতিবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ৮ ডিসেম্বর (রবিবার) কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ৪ ও ৭ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৮ ডিসেম্বর, রবিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
