০৩ ডিসেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৩৬ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ০৬ পয়সা বা ১০ দশমিক ৪৪ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ০৮ পয়সা বা ১০ দশমিক ৩৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ০৮ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
