০৩ ডিসেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৯৫ লক্ষ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স পি.পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৯২ লক্ষ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩০ লক্ষ ৩৯ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ফেব্রিক্স লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
