দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ফার্মা এইডস লিমিটেড। খাদ্য ও আনুষাঙ্গিক খাতের আরডি ফুড লিমিটেড এবং বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের লেনদেন হচ্ছে আজ স্পট মার্কেটে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ০৭ ডিসেম্বর (রবিবার) কোম্পানি ৪টির রেকর্ড ডেট। এর আগের ৩ ও ৪ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এ ৪টি কোম্পানির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ০৭ ডিসেম্বর (রবিবার) লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৪টি।
