০২ ডিসেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৫৬ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ০৯ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ০৮ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং ন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ০৭ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফ্যামিলিটেক্স লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড এবং আমান কটন ফাইবার্স পিএলসি।
