০২ ডিসেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৪১ লক্ষ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৩০ লক্ষ ৯৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
