দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ০২ এবং ০৩ ডিসেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ০৪ ডিসেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
