০১ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩২২ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ০৯ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড, পিপলস লিজিং ন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
