৩০ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩০৬ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ১৮ দশমিক ৯০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ০৯ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স লিমিটেড, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
