৩০ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৬৬ লক্ষ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস্ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৮ লক্ষ ১০ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
