দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্টের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছেন মো. খালিদ মাহমুদ খান। গত বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন তিনি। খালিদ মাহমুদ খানের স্থানীয় করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে।
সাউথইস্ট ব্যাংকে যোগদানের আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
খালিদ মাহমুদ খান এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ শাখার ম্যানেজার হিসেবে ১৩ বছর দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-২-এর প্রধানের দায়িত্বে ছিলেন।
