দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে প্রায় ১০ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিডটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে প্রায় ৯ দশমিক ৩৮ শতাংশ।
অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ইউনিটের দর কমেছে ৭ দশমিক ২১ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর হলো: মনোস্পুল বাংলাদেশ পিএলসি’র ৬ দশমিক ৮৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ৬ দশমিক ২৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৪ দশমিক ৪৩ শতাংশ, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র ৪ দশমিক ২২ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৭৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৩ দশমিক ২৭ শতাংশ এবং হাওয়েল টেক্সটাইল লিমিটেডের ৩ দশমিক ০৭ শতাংশ দর কমেছে।
