দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (২৩ নভেম্বর-২৭ নভেম্বর) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৪ দশমিক ৪৪ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩৫ দশমিক ২৯ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: ইনটেক লিমিটেডের ৩২ দশমিক ৯০ শতাংশ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৮ দশমিক ৪৪ শতাংশ, ফরচুন সুজ লিমিটেডের ২৭ দশমিক ৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ২৭ দশমিক ১৩ শতাংশ, রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ২৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ এবং দ্যা পেনিনসুলা চিটাগাং পিএলসি’র ২৪ দশমিক ৬৬ শতাংশ দর বেড়েছে ।
