দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির পরিচালনা বোর্ড পুরাতন বা ব্যবহৃত জাহাজ ক্রয় করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির পরিচালনা বোর্ড ১৪৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৫৩,৫৬৯ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন একটি পুরাতন সমুদ্রগামী মাদার জাহাজ ক্রয় করবে।
