Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ৯ ব্রোকারেজ হাউজ
    পুঁজিবাজার

    ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ৯ ব্রোকারেজ হাউজ

    নভেম্বর ২৮, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    dse-fix-certificate
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে আরও নয়টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন এবং একটি প্রতিষ্ঠানকে রিসার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

    ২৭ নভেম্বর (বুধবার) ডিএসই’র বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে সার্টিফিকেশন প্রদান করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা।

    ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ডিএসই কাজ করছে গ্রাহক কেন্দ্রিক সেবা গড়ে তোলার লক্ষ্যে। তিনি জানান, নিয়ন্ত্রক মান বজায় রেখে ডিএসইকে সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরই প্রধান লক্ষ্য। স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ইতোমধ্যে বিজিএমইএ, সিরামিক, এগ্রো, কেমিক্যালসহ বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে ডিএসই। তাঁর আশা, ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই ওয়েবসাইটের আধুনিক ল্যান্ডিং পেজ, ট্রেকহোল্ডারদের অনলাইন ডকুমেন্ট সাবমিশন ব্যবস্থা এবং স্টেকহোল্ডার ফিডব্যাকভিত্তিক কমপ্লায়েন্স ও ডেটা প্রবাহ উন্নয়নসহ নতুন ডিজিটাল সেবা উদ্যোগ চালু করা হবে।

    ড. আসিফুর রহমান বলেন, স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত কাঠামো ব্যাংকিং খাতের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর এক মুহূর্তের বিরতিও বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান বজায় রেখে সবসময় সতর্ক ও মনোযোগী থাকতে হয়। সাম্প্রতিক সেন্ট্রালাইজড সিস্টেম ইন্টিগ্রেশনের ফলে ডিএসই’র প্রযুক্তি সক্ষমতা এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের খুব কাছাকাছি, কিছু ক্ষেত্রে এগিয়েও রয়েছে। ওএমএস অ্যাপ্লিকেশনে স্থানীয় টিমকে কাজের সুযোগ দেওয়াকে তিনি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, দেশের জন্যও গর্বের অর্জন বলে উল্লেখ করেন।

    ব্রোকারেজ হাউজগুলোর পক্ষ থেকে সার্টিফিকেশন গ্রহণ করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও খন্দকার মাহমুদুল হাসান; ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেডের এমডি অজিত কুমার বণিক; আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি এ. এইচ. এম. নাজমুল হাসান; আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ নাজমুল হাসান চৌধুরী; লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র সিইও খন্দকার সাফাত রেজা; এমটিবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ নজরুল ইসলাম মজুমদার; এসএআর সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক শরীফ তাশরুবা রহমান; সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ আলা উদ্দিন পাটোয়ারী এবং ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ মাসুদুজ্জামান। এদের মধ্যে লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি রিসার্টিফিকেশন পেয়েছে।

    ডিএসই ২০২০ সাল থেকে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ নেয়। এ পর্যন্ত ৭২টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব ওএমএস ব্যবহারের জন্য আবেদন করেছে। আজকের সার্টিফিকেশনসহ মোট ৪৭টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। এর মধ্যে ৩৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এপিআই সংযোগ ব্যবহার করে নিজস্ব ওএমএস চালু করেছে।

    ফিক্স সার্টিফিকেশন ব্রোকারেজ হাউজ

    সম্পর্কিত খবর

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    ন্যাশনাল টিউবসের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    এডিএন টেলিকমের পর্ষদ সভা ১২ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি

    নভেম্বর ৬, ২০২৬

    শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কমেছে বেশ কিছু…

    ইরানের বাকি অংশ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

    নভেম্বর ৬, ২০২৬

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস…

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.