২৬ নভেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২২৭ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে হামিদ ফেব্রিক্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিং শাইন টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড, ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
