আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
পদ: ১টি।
লোকবল: নির্ধারিত নয় ।
আবেদন করার মাধ্যম অনলাইন।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম, ফাইল সিস্টেম এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ধারণা সম্পর্কে প্রাথমিক ধারণা। শেল স্ক্রিপ্টিং সম্পর্কে কাজের জ্ঞান (যেমন, ব্যাশ, পাওয়ারশেল)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ ডিসেম্বর ২০২৫।
