২৬ নভেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ০৮ লক্ষ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ১৬ লক্ষ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লক্ষ ৫১ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, খান ব্রাদার্স, রানার অটো, আনোয়ার গ্যালভানাইজিং, ডোমিনেজ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
