দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল কারিম পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির এমডি জনাব ওবায়দুল কারিম, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৩ লাখ ৩৩ হাজার শেয়ার ক্রয় করেছেন। গত ১৭ নভেম্বর তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
