২৫ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৬ কোটি ৭ লক্ষ ৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৬৯ লক্ষ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
এদিন লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ২০ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ২৪ লক্ষ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।
