জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। বেসরকারি এ ব্যাংকটি ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৪ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
আবেদনের যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ ডিসেম্বর ২০২৫।
কাজের ক্ষেত্র: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
