দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে সোমবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৬ নভেম্বর (বুধবার) কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২৪ এবং ২৫ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ নভেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
