জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্পার্ক ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটি ‘হিফজ শিক্ষক’ নিয়োগে ১৮ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ নভেম্বর থেকেই শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্পার্ক ইন্টারন্যাশনাল স্কুল।
পদের নাম: হিফজ শিক্ষক।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দক্ষিণখান, ঢাকা।
আবেদনের যোগ্যতা:
=> কামিল (মাদ্রাসা) ডিগ্রি থাকতে হবে।
=> হাফেজে-কোরআন (আবশ্যিক) হতে হবে।
=> সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ডিসেম্বর ২০২৫
সূত্র: বিডিজবস ডটকম
