প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত ১৪ গ্রেডের ৪৮৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ১৮ ডিসেম্বর ২০২৫।
চাকরির বিবরণ:
পদের নাম: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভি.এফ.এ)।
পদসংখ্যা: ৪৮৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত; এবং ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: ১১২ টাকা।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ ও সময়: ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বিকেল ৫টা।
