Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে ইসলামী ব্যাংক
    অর্থনীতি

    এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে ইসলামী ব্যাংক

    নভেম্বর ২২, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    islamibankbd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৯৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ২০ শতাংশের বেশি। এর মধ্যে শহর এলাকায় আমানত বেড়েছে ১৩ শতাংশের বেশি। আর গ্রাম এলাকায় বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

    সম্প্রতি দেশের এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে
    জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের এজেন্ট ব্যাংকিং সেবার নানা তথ্য–উপাত্ত তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত ছিল ৪২ হাজার ৬৩২ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে ৪৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ায় গ্রাম এলাকায় আমানত সংগ্রহ বেড়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে শেষে এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় সবচেয়ে বেশি আমানত পেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ সেপ্টেম্বরে শেষে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে ডাচ্-বাংলা ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির এজেন্ট সেবার অধীন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৪ কোটি টাকা। এরপর ব্যাংক এশিয়ার ৬ হাজার ২৬৩ কোটি টাকা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩ হাজার ৭৮৫ কোটি টাকা ও ব্র্যাক ব্যাংকের ২ হাজার ৫০৫ কোটি টাকা।

    তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতকারীর হিসাব সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। এজেন্ট ব্যাংকিং সেবায় সবচেয়ে বেশি আমানত হিসাব রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের। সব মিলিয়ে ব্যাংকটিতে মোট হিসাব সংখ্যা ৭৬ লাখ ১৩ হাজার ৬২১। আর ৭৪ লাখ ৩৫ হাজার ৭২৭টি হিসাব সংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্যাংক এশিয়া।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বর্তমানে দেশের ৩০টি ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত, তবে এজেন্ট ব্যাংকিং সেবায় এজেন্ট ও আউটলেট কমেছে। গত বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে এজেন্টের সংখ্যা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ। এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমার মূল কারণ অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। গত সেপ্টেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মোট সংখ্যা ছিল ২০ হাজার ৪৮৮। গত বছরের একই সময়ের চেয়ে যা ৪ শতাংশের বেশি কমেছে।

    ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং

    সম্পর্কিত খবর

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    এবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    ৩ হাজার ৮৪৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম

    আগস্ট ২০, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ আগস্ট )

    আগস্ট ১৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.