দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৫ তারিখে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।