দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি লিমিটেড (সাবেক প্রদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটি মুনাফা করলেও পুঁঞ্জিভুত লোকসান থাকায় পর্ষদ লভ্যাংশ ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৪ পয়সা আয় করেছে। আগের বছর শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ১১ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
