২০ নভেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লক্ষ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৪২ লক্ষ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৯ লক্ষ টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
