১৯ নভেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩৬ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮২ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইনডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১ টাকা বা ৪ দশমিক ০৯ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: জিলবাংলা সুগার মিলস লিমিটেড , আইসিবি অগ্রণী মিউচুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাটা সু কোম্পানি লিমেটড, এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই), নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড।
