১৯ নভেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১০ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ১৯ নভেম্বর (বুধবার) কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ফার কেমিক্যালস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড এবং এসবিএসি ব্যাংক লিমিটেড।
