দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশ খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
তাছাড়া, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।
গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। তার মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
