দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৮ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৩১ পয়সা।
