১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৬২ লক্ষ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাভেলো আইসক্রিম, মনোস্পুল বাংলাদেশ পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি
