১২ নভেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৯০ লক্ষ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ৫৪ লক্ষ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৭০ লক্ষ ৭৮ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মনোস্পুল বাংলাদেশ পিএলসি, রানার অটোমোবাইলস পিএলসি, ডমিনেজ স্টিল, এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
