দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’ হবে। ১২ নভেম্বর (বুধবার) থেকে কোম্পানিটি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
