দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।
১০ নভেম্বর (সোমবার) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।
আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এ নিয়ে চলতি বছর মোট ৭৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫১ বার, আর কমেছে মাত্র ২৩ বার।
