১০ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৭৫ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির শেয়ার দর ০৮ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর ০৮ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, সাইফ পাওয়ারটেক, এক্টিভ ফাইন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
