দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
০৯ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৬ টাকা ৬৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৯ টাকা ২৯ পয়সা।
আগামী ২৪ জানুয়ারি সকাল ১০ টাকায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
