০৯ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩৯০টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ দশমিক ৫৮ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। কোম্পানিটির শেয়ার দর ০৮ পয়সা বা ১০ দশমিক ১২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বা ১০ দশমিক ১২ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ, প্রিমিয়ার লিজিং এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
