দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (০২ নভেম্বর-০৬ নভেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ২৯ লাখ টাকা। যা ছিল মোট লেনদেনের ৫ দশমিক ০১ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৯ লাখ টাকা, যা ছিল মোট লেনদেনের ৪ দশমিক ৯৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ২০ কোটি ১৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ১৭ শতাংশ।
তাছাড়া, , সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো:খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা, মনোস্পুল বিডির ১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা এবং সোনালী পেপাপের ৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।
