০৫ নভেম্বর (বুধবার)সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির ০৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
এদিন লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)।
