০৫ নভেম্বর (বুধবার) সপ্তাহের চতর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৬৭টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ওইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ১০ দশমিক ৩৮ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, ইনটেক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, প্যাসিফিক ডেনিমস এবং এস এস স্টিল।
